গৃহকর্মীকে নির্যাতন: গৃহকর্ত্রী কারাগারে

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:৩১ পিএম

রাজধানীর বসুন্ধরা এলাকায় ১৩ বছরের গৃহকর্মী কল্পনাকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর ওবায়দুল হক এক দিনের রিমান্ড শেষে তাকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০ অক্টোবর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কল্পনাকে নির্যাতনের ঘটনায় মা আফিয়া বেগম ভাটারা থানায় শনিবার মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আফিয়া বেগমের বোন রাজিয়া দিনাত জাহান আদরের বান্ধবী আলাবির বাসায় কাজ করতো। সেই সুবাদে আলাবির মাধ্যমে কল্পনা তিন বছর আগে ২০২১ সালের ১ জুন দিনাত জাহান আদরের বসুন্ধরার বাসায় মাসিক দশ হাজার টাকা বেতনে কাজের বুয়া হিসেবে কাজ শুরু করে। এরপর থেকে দিনাত কল্পনাকে তার মায়ের  দেখা করতে দেয় নাই। বিভিন্ন সময়ে আফিয়া বেগম ফোনে মেয়ের সাথে কথা বলতে চাইলেও দেয় নাই।  বাসার ঠিকানা চাইলেও দেয় না। ১৯ অক্টোবর  ভাটারা থানা পুলিশের মাধ্যমে আফিয়া বেগম সংবাদ পান তার মেয়েকে আসামিরা শারীরিকভাবে মারধর করে ও শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছেঁকা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর পচাঁ দুর্গন্ধযুক্ত ক্ষত জখম করেছে। পুলিশ তার মেয়েকে উদ্ধার করে দিনাত জাহানকে আটক করে।

আফিয়া বেগমের অভিযোগ, ২০২১ সালের ১ জুন থেকে দিনাত জাহানের বাসা বসুন্ধরার আবাসিক এলাকায় কাজে আসার কিছু দিন পর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিকাল পর্যন্ত কল্পনাকে ঠিকমত কোনো দিনই খেতে দেয়নি। কারণে-অকারণে দিনাতসহ অজ্ঞাতনামা এক পুরুষ মারধরসহ চুল শুকানো মেশিন দিয়ে আগুনের ছ্যাঁকা দিতো, কাপড় কাটার কাঁচি দিয়ে তার হাতের নথ উঠিয়ে ফেলতো। রুম মোছার ব্রাশ দিয়ে মুখে বারি দিয়ে সামনের নিচের অংশের দুইটি দাঁত নাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন অনাহারে ও অর্ধাহারে থেকে কল্পনা শুকিয়ে গেছে। মারধরের ফলে মুখ, হাত-পা, পিঠসহ সমস্ত শরীরে ক্ষত চিহ্নে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্য মামলায় হিটু শেখের ফাঁসির রায় বহাল রাখায় সন্তুষ্টি জানিয়েছে তার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আছিয়ার মা ও গ্রামবাসী।  
ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক...
ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক যুগলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রশিবির নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর