টানা চতুর্থবার মার্কিন সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের চন্দন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম

টানা চতুর্থবারের মতো মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শেখ মুজাহিদুর রহমান চন্দন। আমেরিকায় গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ আসনে বিপুল ভোটে বিজয়ী হন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন চন্দন। এর আগে একই নির্বাচনি এলাকা থেকে আরও তিনবার সিনেটর নির্বাচিত হন তিনি। প্রথম বাংলাদেশি আমেরিকান ও জর্জিয়ার প্রথম মুসলিম আইনপ্রণেতা তিনি।

শেখ মুজাহিদুর রহমান চন্দনের জন্ম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। ৬৩ বছর বয়সী চন্দন সরারচর এলাকার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজো।

চন্দনের এমন বিজয় ও সাফল্যে জর্জিয়া প্রবাসী বাংলাদেশির পাশাপাশি  তাঁর জন্মস্থান বাজিতপুরের মানুষের মধ্যে  আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। 

চন্দন টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে ভোটারসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া মাতৃভূমি বাংলাদেশের মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেখ মুজাহিদুর রহমান চন্দন বলেন, ‘সবার ভালোবাসা ও সহযোগিতায় বহুজাতিক সেতুবন্ধের একটি সমাজে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ী হয়েছি। বরাবরই এমন নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন পেয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই।’ 

চন্দন নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তাঁর ছোট ভাই জেলা বিএনপির সহসভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘তিনি নির্বাচিত হওয়ায় শুধু আমি ও আমার পরিবার নয়, পুরো বাজিতপুরবাসী আনন্দিত ও গর্বিত। আমার মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও ছেলের বিজয়ে অত্যন্ত আনন্দিত ও সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন।’

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর