রাজবাড়ী‌তে কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ৮

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পিএম

রাজবাড়ী পাংশায়  কুকুরের কামড়ে নারী, শিশুসহ আটজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বাবুপাড়া ইউ‌নিয়‌নের সুজানগর ও শরিষা ইউ‌নিয়‌নের রূপিয়াট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত‌রা হ‌লেন– বকুল মিয়া (৮০),কা‌শেম আলী (৫৩), সুজন (১১), মা‌রিয়া (৪), ফাহ‌মিদা (১২), জান্নাত(১০), অমর ওসমান (২৭), স্বাধীন (২৩)।

আহত‌দের স্বজন‌দের বরা‌তে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তিতুমীর বিশ্বাস ব‌লেন, ‘ভোর থে‌কে একটা কুকুর মানুষ দেখলেই কামড়াতে শুরু করে। শ‌রিষা ইউ‌নিয়‌নের রু‌পিয়াট এলাকা থে‌কে শুরু ক‌রে বাবুপাড়া ইউ‌নিয়‌নের সুজানগর এলাকার নারী,শিশুসহ ৮ জন আক্রম‌ণের শিকার হয়। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আ‌সে স্থানীয়রা।’

এ বিষয়ে পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুবউদ্দিন জানান, সকাল থে‌কে কুকু‌রের কাম‌ড়ে আহত ৮ জন রোগী আ‌সে। আহতদের প্রাথমিক চিকিৎসাসহ টিকা দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর