রমেক হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ, জায়গা পাচ্ছে না মেঝেতেও

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসাসেবা ব্যাহত হবার পাশাপাশি বাড়ছে ময়লা-আবর্জনা ও পানির সংকট। চিকিৎসকের পাশাপাশি অবকাঠামোগত নানা সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।

উত্তরবঙ্গের মানুষের চিকিৎসার প্রধান ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ১ হাজার শয্যার এই হাসপাতালে পাশ্ববর্তী আট জেলা থেকে প্রতিদিন আসছে আড়াই হাজারের বেশি রোগী।  শয্যা না পেয়ে রোগী ও স্বজনদের জায়গা হচ্ছে হাসপাতালের নোংরা মেঝে, বারান্দা কিংবা চলাচলের পথে।  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘এক হাজার শয্যার এই হাসপাতালে ১২০০ চিকিৎসকের বিপরিতে বর্তমানে চলছে মাত্র ৪৫০ জন চিকিৎসক দিয়ে। তবে নির্মাণাধীন ১৫ তলা ভবন চালু হলে ভোগান্তি কিছুটা কমবে।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ সাবিহা বলেন, ‘গত পাঁচ বছর তুলনায় রোগীর চাপ বেড়েছে প্রায় দেড় গুণ। ফলে রোগী-স্বজন মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষের চাপ পড়ছে হাসপাতালটিতে।’

দ্রুত শয্যা ও জনবল বাড়ানোর পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন চান ভুক্তভোগীরা।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩৫ জনে।  আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর