আবারও টিআইবি পুরস্কার পেল ‘তালাশ’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার–২০২৪–এর টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে আবারও বিজয়ী হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ২৫ বছরে টিআইবির পুরস্কারপ্রাপ্তদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠানে ২০২৪ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কর তুল দেওয়া হয়।

২০২৩ সালের ১৪ এপ্রিল ‘গরিবের চাল-আটা খায়, ডিলার ও কর্মকর্তায়’ শিরোনামে প্রচারিত তালাশের ২৪৫তম পর্বের জন্য এবার পুরস্কার বিজয়ী হয়েছে ‘তালাশ’। 

সরকারের ভর্তুকির টাকায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ওপেন মার্কেট সেল (ওএমএস)’ কার্যক্রমের ট্রাকসেল ও দোকানে যে চাল-আটা দেওয়া হয়, সেগুলো ভোক্তাদের না দিয়ে গোপনে বস্তা পরিবর্তন করে চড়া দামে বাজারে বিক্রি করা হয়। প্রতিদিন শতশত টন চাল-আটা এভাবে চোরাইভাবে বিক্রি করা হয়। তালাশের অনুসন্ধানে বেড়িয়ে আসে এই দুর্নীতির সাথে জড়িত খাদ্য অধিদপ্তরের ডিলার ও কর্মকর্তাদের নাম। 

এ নিয়ে পাঁচ বার টিআইবি পুরস্কার বিজয়ী ‘তালাশ’। ২০২৩ সালের টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরষ্কারও পায় ‘তালাশ’।

দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দৃষ্টান্তমূলক জবাবদিহিসহ দলের আত্মশুদ্ধি অভিযানের আহ্বান...
কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া...
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়েছেন কাজী মো. আতাউর রহমান (গিলমান)। তিনি জেলার নাসিরনগর...
চীন–বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো 'গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫'। বাংলাদেশের গণমাধ্যমে দুই দেশের বন্ধুত্ব ফুটিয়ে তোলার স্বীকৃতি...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর