কিশোরগঞ্জে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজরা-আলী আকবরী এলাকায় এই দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন কুলিয়ারচর উপজেলার রামদি এলাকার জুতা ব্যবসায়ী আবু আল হেলাল (৪৯), অপরজন একই উপজেলার দাড়িয়াকান্দি এলাকার সিএনজি চালক মো. আবুল কালাম।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা জানান, কিশোরগঞ্জ থেকে ভৈরবমুখী একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন নিহত হন। সিএনজির তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

এই ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানান ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিঞা। তিনি বলেন, নিহতদের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলও বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
রাজধানীতে বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এখনও কিছু এলাকায় হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে যায়। এতে চাপা পড়ে পারভেজ মিয়া (৩০) নামের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক...
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় বিস্ফোরণের একই পরিবারের দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে...
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে যায বেড়ে। তিন থেকে চারশত টাকা কেজি দরে বিক্রি হয় কাঁচা মরিচ। বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেওয়ায় বেনাপোল স্থলবন্দর...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর...
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি–সেপা। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।...
জুলাই নিয়ে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ
ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর