মানিকগঞ্জে নাশকতা মামলায় ৫ চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

হরিরামপুর উপজেলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

গতকাল রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন বলে জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার জানিয়েছেন।

কারাগারে যাওয়া পাঁচ চেয়ারম্যানের মধ্যে বলড়া ইউনিয়নের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন কুন্নু, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বাল্লা ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু মিয়া, হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ও চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ রয়েছেন। এ ছাড়া বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ ও চালা ইউপি চেয়ারম্যানের ভাই কাজী বাদলও রয়েছেন।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ আবুল খায়ের বলেন, আসামি সাতজন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাঙচুর ও দলীয় নেতা-কর্মীদের মারধরের ঘটনায় ৮৬ হরিরামপুর থানায় ৮৬ জনের নাম ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত করে মামলা করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর