শরীয়তপুরে ঘুমন্ত পোশাককর্মীকে হত্যার অভিযোগ, শ্যালক আটক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক পোশাককর্মীকে ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের শ্যালককে আটক করেছে সখিপুর থানা-পুলিশ।

উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের সরদারকান্দি এলাকায় আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পোশাককর্মীর নাম জাফর সরদার। তিনি সরদারকান্দি এলাকার মৃত শাহআলম সরদারের ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের গরিবেরচর এলাকার মাদকাসক্ত স্বপন আহম্মেদ শাওন সম্প্রতি নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন দেখে ফেলায় ছেলে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় শুক্রবার দিবাগত-রাতে শাওনের বাড়িতে সালিস বসে। পরে সালিস শেষে রাতেই তাঁর বোনের সঙ্গে শাওন তাঁর বোন জামাই জাফর সরদারের বাসায় চলে আসেন। রাতে জাফর ও শাওন এক খাটে ঘুমান। পরে শনিবার ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় জাফরকে পাথর দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত জাফর সরদারের মা আয়েশা বেগম বলেন, ‘আমার ছেলেকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে শাওন। আমার ছেলের কি দোষ ছিল এভাবে মরতে হলো! আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, নিহত জাফরের মরদেহ সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত স্বপন আহম্মেদ শাওনকে গরিবেরচর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর