২৪০ কোম্পানি বন্ধের দাবি অনন্ত জলিলের, অস্বীকার প্রেস সচিবের

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৩:০৭ পিএম

দেশের পোশাক কারখানা সংশ্লিষ্ট ২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে মালিকেরা চলে গেছেন বলে দাবি করেছেন আলোচিত নায়ক ও গার্মেন্টস মালিক অনন্ত জলিল। এদিকে তাঁর এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই এবং এবি গ্রুপে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলন করেন অনন্ত জলিল।

এ সময় অনন্ত জলিল বলেন, ‘বিজিএমই তে যদি ৯৮ শতাংশ ভালো থাকে তাহলে ২ শতাংশ লোক আছে যারা এই শ্রমিক নেতাদের সাথে মিশে লিড দেওয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোরো রাজনীতির বস্তু না। এটা ইন্ডাস্ট্রি, এইটা কোনো রাজনীতির খেলার মাঠ না।’

গার্মেন্টস মালিক অনন্ত জলিল অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশটাকে অচল করার জন্য যারা এর নেতৃত্ব দিচ্ছেন, তারা নিজেরাও জানেন না তারা কত বড় ক্ষতি করছেন তাদের নিজেদের, দেশের এবং মানুষের। আর এই শ্রমিক ভাইয়েরা তাদের (যারা ক্ষতি করছে) কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে। কয়দিন পর তারা কি খাবে তারা নিজেরাও জানে না।’

অনন্ত জলিল দাবি করে বলেন, ‘২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে চলে গেছেন (মালিকেরা)। লাখ লাখ লোক বেকার হয়ে গেছে। এই লাখ লাখ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। আমার ইন্ড্রাস্ট্রি যদি এইখানে বন্ধ হয়ে যায়, এই ১২ হাজার লোকের যে কত লোক এইখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না।’

এদিকে ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ কথা বলেন।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর