এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরা হলো না নাঈমের

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

রাজধানীর উত্তরা থানাধীন উত্তরা বিএনএস এর সামনের রাস্তায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে বিআরটিসির ট্রাকের ধাক্কায় মো. নাঈম (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নাঈম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। নাঈম উত্তরা ৫ নং সেক্টরের মো. নজরুল ইসলামের ছেলে। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

আজ রোববার উত্তরা রাজউক হাই স্কুলের পরীক্ষার সেন্টার শেষে ঘটনাস্থল দিয়ে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল তিনটার দিকে নাঈমকে মৃত ঘোষণা করেন।

নাঈমকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু সিয়াম জানান, আমরা উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। আমাদের পরীক্ষার কেন্দ্র ছিল রাজউক হাই স্কুল। আজ আমাদের ফিজিক্স পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির বিআরটিসির একটি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নাঈম। পরে নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, নাঈম আর বেঁচে নেই। এই ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে ঘটনাস্থলে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর