রাজবাড়ীতে যুবদল কর্মীকে কুপিয়ে-পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:৩৫ পিএম

পূর্ব শত্রুতার জে‌রে রাজবাড়ীর পাংশায় যুবদল কর্মী রাশিদুল ইসলামকে (৩৩) কুপিয়ে ও পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। শ‌নিবার সকা‌লে উপ‌জেলার পাট্টা ইউ‌নিয়‌নের নিভা গ্রা‌মে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাশিদুলের।

রাশিদুল পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের কিয়ামউদ্দিন মণ্ডলের ছেলে। রাজনৈতিকভাবে তিনি পাট্টা ইউনিয়ন যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন।

স্বজ‌ন ও এলাকাবা‌সী সূত্রে জানা যায়, ধান কাটার কাজে এক মাস আগে বরিশাল যান রাশিদুল। সেখান থেকে শুক্রবার রাতে ট্রাকে ধান নিয়ে বাড়ি ফেরেন। আজ সকালে ধান ভাগ করার জন্য বাড়ি থেকে বের হলে সকাল ১০টার দিকে নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তা‌কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ক‌রে। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়। সেখানে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশিদুলের মৃত্যু হয়।

রাশিদুলের স্ত্রী জ‌রিনা বেগম ব‌লেন, ‘আমার স্বামী ধান কেটে এক মাস পর বাড়ি ফিরেছিল। সকালে ধান ভাগ করতে যাচ্ছিল, তখনই ওর ওপ‌রে হামলা ক‌রে। যারা আমার স্বামী‌কে মার‌লো তা‌দের বিচার চাই। এখন আমি দুই সন্তান নিয়ে কী করব?’

পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস ব‌লেন, ‘স্থানীয় বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। একপক্ষ সাবেক এমপি নাসিরুল হক সাবুর এবং আরেকপক্ষ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হরুন অর রশিদের অনুসারী। রাশিদুল সাবু গ্রুপের কর্মী ছিলেন, আর হামলাকারীরা হরুন গ্রুপের। তা‌কে যারা মে‌রে‌ছে তারা আগেও ওর বা‌ড়ি‌তে হামলা চা‌লি‌য়ে‌ছে। রা‌শিদুল‌কে না পে‌য়ে ওর বাবা-মা‌কে পি‌টি‌য়ে আহত ক‌রে। আজ সকা‌লে হারুণ গ্রু‌পের লোকজন তা‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রল। আমরা এলাকার লোকজন এই হত‌্যার বিচার চাই।’

রাশিদুল ইসলাম। ছবি: সংগৃহীত সহকারী পু‌লিশ সুপার (পাংশা সা‌র্কেল) দেব্রত সরকার জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়ে প‌রি‌স্থি‌তি স্বাভাবিক ক‌রে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। হামলাকারীদের শনাক্তের পাশাপা‌শি গ্রেপ্তা‌রের চেষ্টা চলছে বলে জানান এই পু‌লিশ কর্মকর্তা।  

 

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর