জমি নিয়ে বিরোধ, শরীয়তপুরে শিক্ষককে পিটিয়ে ‘হত্যা’

আপডেট : ০৬ মে ২০২৫, ০৮:৩৫ পিএম

শরীয়তপুর সদর উপজেলায় সুজন সাহা (৫০) নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুজন সাহা ওই এলাকার মৃত হরিদাস সাহার ছেলে। তিনি আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ মধ্যপাড়া এলাকার সুদর্শন সাহা, সনৎ সাহা ও ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহার সঙ্গে সুজন সাহার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১টার দিকে সনৎ সাহার স্ত্রী মিমি সাহার সঙ্গে সুজন সাহার স্ত্রী মিঠু সাহার ঝগড়া বাঁধে। এসময় চাচাতো ভাই সুদর্শন, সনৎ সাহা ও ব্যবসায়ী শান্তিরঞ্জন সাহার সঙ্গে সুজন সাহার বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে শান্তিরঞ্জনের দোকানের কর্মচারী লোকমান হোসেন সুজনকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। এসময় আবার প্রতিপক্ষরা সুজনের শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। তাঁর অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় দুপুর আড়াইটার দিকে জাজিরা এলাকায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য সুজন সাহার মরদেহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। 

সুজন সাহার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবার শান্তিরঞ্জন সাহার বড় ভাই মানিক সাহার স্ত্রী শংকরী সাহাকে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়। সুজন সাহার স্ত্রী মিঠু সাহা কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার স্বামীকে ওরা পিটিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’ 

তবে, ঘটনার পর সুদর্শন সাহা, সনৎ সাহা ও শান্তিরঞ্জন সাহা পালিয়েছেন। তাদের বক্তব্য নেওয়া যায়নি।

আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ সাহা বলেন, ‘সুজন সাহার সঙ্গে তাঁর চাচাতো ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। আজ ঝগড়ার একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান। বিষয়টি খুবই মর্মান্তিক।’ 

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘আমরা সুজন সাহার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করব। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।’

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর