রাজবাড়ীতে চোখ-মুখ বেঁধে যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:৫৬ এএম

রাজবাড়ীর পাংশায় চোখ-মুখ বেঁধে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দি‌কে পু‌লিশ তাঁকে উদ্ধার ক‌রে। বর্তমানে ‌তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গতকাল বুধবার বিকেলে উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাঁতি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ওই যুবকের নাম মুকুল মন্ডল। তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের জীবন নালা গ্রামের বিশু মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুজন মিয়া বলেন, ‘আমি মুকুল কাকার সাথেই ছিলাম। পথে মোটরসাইকেলের তেল ফুরিয়ে গেলে তেল আনতে যাই। তখন কাকা চরহরিণাডাঙ্গা স্কুল মাঠে ছিল। সে সময় ৪টি মোটরসাইকেলে ৮-১০ জনের একটি দল এসে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায়। প‌রে তেলিগাঁতি স্কুল মা‌ঠে নি‌য়ে লোহার রড দি‌য়ে পিটিয়ে আহত ক‌রে ফে‌লে রা‌খে।’  

মুকুল মন্ডলের চাচা নায়েব আলী ব‌লেন, ‘আমরা জান‌তে পা‌রি মকুলকে তু‌লে নি‌য়ে গি‌য়ে তেলিগাঁতি স্কুলের পা‌শে রে‌খে‌ছে। প‌রে সেখা‌নে গি‌য়ে দে‌খি মেরে ফে‌লে রে‌খে‌ছে। ওখানে দুইজন মানুষ ছিল, তা‌দের আমরা চি‌নি না। তা‌দের বললাম- মুকুলকে নি‌য়ে যাই? না হ‌লে মরে যা‌বে। তারা বল‌ল- যারা ধ‌রে নি‌য়ে আসছে, তা‌দের অনুম‌তি ছাড়া দেওয়া যা‌বে না। তখন ওই দুজনকে বললাম তা‌দের ডাকো। তারা ফোন নম্বর দি‌ল। কল‌ দি‌লে তারা বল‌ল- আসতেছি। এরপর পু‌লিশ গি‌য়ে মুকুলকে উদ্ধার ক‌রে।’

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসক কুতুব আহমেদ বলেন, আহত যে রোগীকে নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল তার শরী‌রের বি‌ভিন্ন অং‌শে আঘাতের চিহ্ন রয়েছে। এছা ড়াও বাম হাতের নখ তুলে ফেলা হয়েছে। বর্তমানে তিনি চি‌কিৎসাধীন।

এ বিষয়ে পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বরে একা‌ধিকবার কল দিলে তি‌নি কল‌টি কেটে দেন।

এ নিয়ে পাংশা ম‌ডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস জানান, খবর পেয়ে পু‌লিশ ওই যুবককে উদ্ধার ক‌রে‌ছে। বর্তমানে তিনি পাংশা হাসপাতা‌লে চি‌কিৎসাধীন। পু‌লি‌শের প্রাথ‌মিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পা‌রে। এ বিষ‌য়ে তদন্ত চল‌ছে। তদন্ত শে‌ষে ব্যবস্থা নেওয়া হ‌বে।

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর