গাজীপুরে নারী পোশাককর্মীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেট : ২১ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

গাজীপুরের শ্রীপুরের আবদার এলাকায় একটি বাড়ি থেকে আকলিমা আক্তার নামের এক নারী পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর স্বামী আদনান ইসলাম পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়েছেন। 

আজ বুধবার সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।

নিহত আকলিমা আক্তার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ইমুরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী। আদনান ইসলাম মুক্তাগাছা মন্ডলসেন গ্রামের এশার আলীর ছেলে। তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে শ্রীপুরের আবদার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিহত আকলিমার ঘর থেকে তার শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। পরে বাড়ির অন্য ভাড়াটিয়া দরজা খোলা দেখতে পেয়ে বাইরে থেকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকি করার পরও আকলিমার কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক জয়নাল আবেদীনকে জানান। পরে তিনি এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক জানান, নিহত নারীর কপালসহ মুখ মন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রীর হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর স্বামী আদনান ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর