ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

আপডেট : ২৪ মে ২০২৫, ০১:০৩ পিএম

ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। এরই ম‌ধ্যে সব ধর‌নের প্রস্তু‌তি শেষ ক‌রে‌ছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ।

আজ শনিবার সকা‌লে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এ তথ‌্য জানা‌নো হয়।

সভায় বলা হয়, ঈদে ঘরে ফেরা ও ঈদপরবর্তী কাজে ফেরাদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের তিন দিন আগে ও তিন দিন পর পর্যন্ত সড়কে পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। সাত‌টি ঘা‌টের ম‌ধ্যে তিনটি ঘাট প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল কর‌বে। পশুবা‌হী যানবাহনগু‌লো‌কে অগ্রা‌ধিকার ভি‌ত্তিতে পারাপার করা হ‌বে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিনদিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি, অজ্ঞানপা‌র্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়াও নেওয়া হ‌য়ে‌ছে নানা উদ্যোগ।

জেলা প্রশাসক সুলতানা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে এ সভায় অতিরিক্ত পু‌লিশ সুপার, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে প্রশাসন। আকস্মিক পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়। তদন্তে চূড়ান্তভাবে অভিযোগ...
বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুন খন্দকারকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনকে তার...
পাহাড়ে বংশ পরম্পরার রীতি অনুযায়ী ভূমি ভোগদখল করে আসছেন পাহাড়ি-বাঙালি বসবাসকারীরা। ঘর আছে, জমি আছে, আছে বসবাসের অধিকার, কিন্তু সেই জায়গার নেই লিখিত দলিল। 
সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এতে সিলেটের ডিসি হিসেবে মু. রেজা হাসান এবং রোজী আক্তারকে কুমিল্লার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর