অনিয়মের অভিযোগে এক ভূ‌মি অফিসের সবাই বরখাস্ত

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে প্রশাসন। আকস্মিক পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়। তদন্তে চূড়ান্তভাবে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীর সবাইকে বরখাস্ত করেছে প্রশাসন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। তদন্তে চূড়ান্তভাবে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 

কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ খতিয়ে দেখতে সেখানে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। এ সময় দালালদের মাধ্যমে সরকারি কাজ পরিচালনা, দায়িত্বে অবহেলা এবং নিয়ম অনুযায়ী সেবা না দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপরই ভূমি সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীর সবাইকে বরখাস্ত করা হয়। 

ভুক্তভোগীদের অভিযোগ, এই অফিসে কোনো কাজই নিয়ম মেনে হয় না। নানাভাবে হয়রানি করা হয় সেবাগ্রহীতাদের। 

অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।  

এর আগে গেল জুনে শ্রীপুরে একটি ভূমি অফিসের দুজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এমন অভিযান ভূমি অফিসের দুর্নীতি দমনে সহায়ক হবে বলে আশা ভুক্তভোগীদের। 

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবারের এ ঘটনায় অভিযুক্ত ফারুক ও নয়ন নামে দুই যুবকের নামোল্লেখসহ অজ্ঞাত আরও দুই আসামির বিরুদ্ধে থানায় মামলা...
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর