ধান খেতে রাসেলস ভাইপার, পি‌টি‌য়ে মার‌লেন কৃষ‌কেরা

আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:১০ পিএম

রাজবাড়ীর পাংশায় ধান খেতে দেখা মিলল রাসেলস ভাইপার সাপের। প‌রে সাপ‌টি পিটিয়ে মেরে ফে‌লেন কৃষ‌কেরা। গতকাল শ‌নিবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের পদ্মার চ‌রের ধান খেতে সাপটি মারা হয়। প্রত্যক্ষদর্শী কৃষকেরা জানান, সাপ‌টি প্রায় তিন ফুট লম্বা হ‌বে। মারার পর সাপটি তিল খেতে পু‌তে রাখা হ‌য়।

কৃষক ইয়াকুব আলী ব‌লেন, ‘আ‌মরা ছয়জন দিনমজুর স্থানীয় শিমুল প্রামা‌নি‌কের জ‌মি‌তে ধান কাট‌তে যাই। ধান কাটার সময় হঠাৎ বড় এক‌টি সাপ দেখ‌তে পাই। এ সময় সবাই মি‌লে কা‌চি দি‌য়ে সাপ‌টি মে‌রে ফে‌লি। প‌রে জান‌তে পা‌রি এ‌টা রা‌সেলস ভাইপার সাপ। এখন তো সাপ নি‌‌য়ে ভ‌য়ে আছি।’

জমির মালিক শিমুল প্রামানিক বলেন, ‘কৃষকেরা আমার জমিতে ধান কাটছিল। এ সময় সাপ দেখতে পেয়ে তারা মেরে ফেলেছে। পরে জানা গেছে, সাপটি রাসেলস ভাইপার সাপ ছিল। ঘটনার পর থেকে এলাকায় কৃষকদের মধ্যে ভয় কাজ কর‌ছে। এ ঘটনার পর থে‌কে অনেকে পদ্মার চরে ধান কাটতে যেতে চাচ্ছে না।’

পাংশা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা ব‌লেন, ‘ধানের মাঠ থে‌কে এক‌টি রাসেলস ভাইপার সাপ কৃষ‌কেরা পি‌টি‌য়ে মে‌রে ‌ফেলার খবর পে‌য়ে‌ছি। এ বিষ‌য়ে দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক‌্যা‌ম্পেইন করা হ‌বে।’  

 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর