ঈদের ৩ দিন আগে ও পরে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

আপডেট : ২৮ মে ২০২৫, ০৮:১৭ এএম

ঘরমুখো যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের তিন দিন আগে ও পরে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত রাখা হয়েছে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ।

যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পদ্মা সেতু চালুর আগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশ দ্বার ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। এই নৌপথে ফেরি পারাপারে ভোগান্তি পোহাতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার লাখ লাখ মানুষ। ঈদের সময় সেই ভোগান্তি বেড়ে যেত কয়েকগুণ। পদ্মা সেতু চালুর পর থেকে সেই ভোগান্তি এখন নেই। বর্তমানে দেড় থেকে দুই হাজার যানবাহন পারাপার হলেও ঈদের আগে তা বেড়ে যায় কয়েকগুণ। আসন্ন ঈদ যাত্রায় ফেরিঘাটে কোনো ভোগান্তি হবে না বলছেন চালকেরা।

চালকেরা জানান, এবার তুলনামূলক যানজট কম। তবে ঈদের সময় এই রুটে কিছু ঝামেলা থাকে যেমন অজ্ঞানপার্টির খপ্পরে পড়তে পারে। তাদের হাত থেকে রক্ষায় প্রশাসনের সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। পদ্মা সেতু চালুর পর থেকে এই ঘাট থেকে যানজট কমে গেছে। এখন ফেরি অপেক্ষা করে গাড়ির জন্য। আগামী ১ তারিখের পর থেকে বোঝা যাবে এই রুটে ভোগান্তি হবে কি না। এখন পরিস্থিতি খুবই ভালো।

ঈদে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তিনটি ঘাট ও ১৭টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিন দিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

ঈদের সময় ঘাট এলাকায় বেড়ে যায় বিভিন্ন অপরাধ প্রবণতা। অজ্ঞান পার্টি, ছিনতাইকারীর কবলে পড়ে অনেক যাত্রী। আসন্ন ঈদ যাত্রায় যানবাহন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশের চার স্তরের নিরাপত্তার পাশাপাশি থাকবে ভ্রাম্যমাণ আদালত।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, 
‘ঈদে যাত্রীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য অন্যান্য জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এ ছাড়াও র‌্যাব, সেনাবাহিনী, আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করেছি যেন যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে।’

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঈদে যেসব মানুষ ঘরে ফিরবে তারা যেন ফেরিঘাটে এসে কোনো হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয় সে জন্য জেলা প্রশাসন প্রতিদিন দুই থেকে তিনটি মোবাইলকোর্ট টিম পরিচালনা করবে। এ ছাড়াও সড়কে মোবাইলকোর্ট টিম কাজ করবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর