মানিকগঞ্জে ‘ঝিটকা বাজারে’ আগুনে পুড়ল ৭ দোকান

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ৯টার দিকে ঝিটকা বাজার বাস স্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ঝিটকা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক মিটার থেকে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। 

তিনি বলেন, আগুনে বাবুল হালদারের কণিকা ফার্মেসি, নির্মল শীলের সেলুন দোকান, আব্দুল সত্তারের সিয়াম জুতার দোকান, মহসিনের টেলিকম ও দিলীপ সাহার সাতরং ফ্যাশনসহ সাতটি দোকান পুড়ে যায়। আগুনে সাতটি দোকানের প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।

হরিরামপুর ফায়ার সার্ভিসের লিডার সোলায়মান মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে লাগুন লেগেছে, তা নিশ্চিত নই। বৈদ্যুতিক শটসার্কিট কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

কক্সবাজারের ইনানী এলাকায় আগুনে টুপটুপ রিসোর্টের ১০ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে উখিয়া থানায় মামলা করে পুলিশ।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, উদ্ভাবন ও সুশাসন নিশ্চিত করতে জাতীয় এআই নীতিমালা অবিলম্বে অনুমোদনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কিছু শর্তের বিনিময়ে তিনি জামিন পেয়েছেন। দিতে হবে ৫০ হাজার রুপির বন্ড। আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলনের ঘটনা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর