মানিকগঞ্জে কাঁঠাল নিয়ে দ্বন্দ্ব, ‘দেবরের ছুরিকাঘাতে’ প্রাণ গেল ভাবির

আপডেট : ২০ জুন ২০২৫, ০২:৫২ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সোভা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত দেবর রাকিব। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

সোভা বেগম হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা হাসমত মোল্লার মেয়ে এবং ঘিওরের সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত ব্যক্তির নাম রাকিব (২৮)। তিনি নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে এবং সালাম মিয়ার ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশের দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই সোভার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা,...
জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগম নামের এক নারীকে হত্যার দায়ে তার দুলাভাই (বোনের স্বামী) সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা...
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর