কাঁঠাল নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবিকে হত্যার ঘটনায় দেবর গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:৩৭ এএম

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক দেবর রাকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু। এর আগে গত শুক্রবার সকালে ঘিওরের নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এই হত্যাকাণ্ড হয়।

পুলিশ বলছে, একটি কাঁঠালকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাকিব তাঁর স্বামীর ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘিওরের নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় সালাম মিয়া ও তাঁর ভাই রাকিব পাশাপাশি বসবাস করেন। তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব তাঁর ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল তুলছিলেন। তখন রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।

মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার আসামিকে আদালতে পাঠানো হবে।

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা,...
জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগম নামের এক নারীকে হত্যার দায়ে তার দুলাভাই (বোনের স্বামী) সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা...
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর