মানিকগঞ্জে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ 

আপডেট : ২৪ জুন ২০২৫, ০২:৫৪ পিএম

মানিকগঞ্জের ঘিওরে আলী আজম মানিক নামের এক কম্পিউটার দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, নাসিম ভূইয়া কাজ করে টাকা দেন না। ব্যস্ততা থাকায় তিনি তাঁকে পরে আসতে বললে দাড়ি ধরে টেনে-হিঁচড়ে তাঁকে মারধর করেন নাসিম। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মানিক।

গতকাল সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ডের ‘মানিক কম্পিউটার’ নামের একটি দোকানে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আলী আজম মানিক। 

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ডে আলী আজম মানিকের কম্পিউটারের দোকানে একটি কাজ নিয়ে আসেন নাসিম ভূইয়া। ওই সময় আরেকজন কাস্টমারের কাজ করছিলেন মানিক। এ সময় কাজ নিয়ে মানিকের সঙ্গে কথা-কাটাকাটি হয় নাসিম ভূইয়ার। একপর্যায়ে নাসিম ভূইয়া ক্ষীপ্ত হয়ে মানিককে দাঁড়ি ধরে টানা হিচড়াসহ গালিগালাজ এবং মারধর করতে থাকেন। এ সময় মানিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নাসিম ভূইয়াকে শান্ত করে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসিম ভূইয়া বলেন, ‘আমি গতকাল বিকেলের দিকে একটি জমির নাম জারির আবেদন করতে যাই, তখন সে (মানিক) আমাকে সন্ধ্যায় আসতে বলে। পরে সন্ধ্যায় যাই, তখন নানা অজুহাতে আমাকে ঘুরায় এবং পরে কাজ করবে না বলেও জানান মানিক।  এরপর আমি যখন ঘটনাস্থল থেকে চলে আসছি, তখন আমাকে গালি দিলে, আমি তাকে কিল ঘুসি মারি।’

দলীয় প্রভাবে এমন কাজ করেছেন কিনা জানতে চাইলে নাসিম ভূইয়া বলেন, ‘আমি বিএনপি করি কিন্তু আমার কোনো পদ নেই।’ তবে দাঁড়ি ধরে টানাটানির কথা অস্বীকার করেছেন তিনি।

‘মানিক কম্পিউটার’ সেন্টারের স্বত্বাধিকারী ও ভুক্তভোগী আলী আজম মানিক বলেন, ‘বিএনপির নামধারী নাসিম ভূইয়া মাঝে মাঝে আমার দোকান থেকে ফটোকপিসহ নানা ধরনের কাজ করে বিল পরিশোধ না করে চলে যায়। গতকাল আমি অন্য আরেকজনের কাজ করছিলাম। এমন সময় নাসিম দোকানে এসে তাঁর কাজ করে দিতে বলেন। আমি সময় চাইলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে অযথা মারধর করেছে। একপর্যায়ে নাসিম আমার দাঁড়ি ধরে টানাটানি করে এবং চর ও কিল ঘুষি মারে। একপর্যায়ে আমাকে হত্যার হুমকি দেয়।’

মানিক বলেন, ‘আমি ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। এ ঘটনায় আমি ন্যায় বিচার চাই।’

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আলী আজম মানিক একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগম নামের এক নারীকে হত্যার দায়ে তার দুলাভাই (বোনের স্বামী) সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা...
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়।
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর