শাস্তিযোগ্য হলেও প্রকাশ্যে বিক্রি হলো বিপন্ন বাঘা আইড়টি

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাঘা আইড় মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ হলে রাজবাড়ীতে প্রকাশ্যেই বিক্রি হলো একটি বড় আকারের মাছ। পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া মাছ‌টির ওজন ছি‌ল ৫০ কে‌জি। আর এটি বিক্রি হয় সা‌ড়ে ৭৭ হাজার টাকায়। বাঘা আইড় মাছ প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা-আইইউসিএন-এর তালিকাভুক্ত বিপন্ন প্রাণী।

আজ শনিবার দুপুরে গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় পদ্মা নদীতে জেলে সিদ্দিক হলদারের জালে মাছটি ধরা পড়ে। প‌রে উন্মুক্ত নিলা‌মে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

সিদ্দিক হলদারের বরা‌তে আড়ৎদার রেজাউল মন্ডল ব‌লেন, ‘দুপু‌রে সি‌দ্দিক হলদার তার দল নি‌য়ে পদ্মায় মাছ শিকা‌রে যায়। কলাবাগান এলাকায় জাল ফে‌লে বিশাল আকারের এক‌টি বাঘা আইড় মাছ পান। মাছটি আমার আড়‌তে নি‌য়ে এসে ওজন দি‌লে দেখা যায় মাছ‌টির ওজন ৫০ কে‌জি। এসময় মাছ‌টি দেখ‌তে স্থানীয়রা ভিড় ক‌রে।’

জেলের কাছ থেকে কিনে নেওয়া স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ব‌লেন, ‘এত বড় বাঘা আইড় মাছ খুব কমই দেখা যায়। নিলা‌মে মাছ‌টি কেনার পর ফে‌রি ঘা‌টের পন্টু‌নে বেঁধে রাখা হ‌য়। মাছ‌টি বি‌ক্রির জন‌্য মোবাইলে দে‌শের বি‌ভিন্ন জায়গায় যোগা‌যোগ করা হ‌চ্ছে। কেজি প্রতি ১০০ টাকা লাভ পেলেই মাছটিকে বিক্রি করা হবে।’ 

বাঘা আইড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। বিপন্ন প্রজাতির এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন কিংবা দখল আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। তবে এভাবে আইনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে বাঘা আইড় শিকার ও কেনাবেচা চল‌লেও প্রশাসনের কোনো নজরদা‌রি নেই। 

এ বিষয়ে ‌রাজবাড়ী জেলা বন কর্মকর্তা মীর সাইদুর রহম‌ানের সঙ্গে মোবাইল ফো‌নে যোগা‌যোগ কর‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেননি। 

নাম প্রকা‌শে অনিচ্ছুক রাজবাড়ী জেলা বন বিভা‌গের আরেক কর্মকর্তা ব‌লেন, ‘খুব শীঘ্রই দৌলত‌দিয়ায় জে‌লে‌দের সঙ্গে সভা করা হ‌বে। সভায় তা‌দের বোঝা‌নো হ‌বে বাঘাআইড় শিকার, কেনাবেচা নিষিদ্ধ। এরপর থে‌কে যারা বাঘা আইড় শিকার, কেনা‌বেচা কর‌বে তা‌দের আইনের আওতায় আনা হ‌বে।’

বিপন্ন প্রজাতির এই মাছ শিকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন প্রশ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, ‘আইন প্রয়ো‌গের আগে এই মাছ শিকার, বেচা‌কেনা নিষিদ্ধ সেই বার্তা তো জে‌লে বা ব‌্যবসায়ী‌দের দি‌তে হ‌বে। য‌দি এখন অভিযান প‌রিচালনা ক‌রি তখন জে‌লে বা ব‌্যবসায়ীরা বল‌বে আমরা তো জা‌নি না। এই অজুহাত যেন আর না দি‌তে পা‌রে সেজন‌্য সভার প‌রে ক‌ঠোর পদ‌ক্ষে‌প নেওয়া হ‌বে।’

মিঠাপানির মাছ বাঘা আইড় একটা সময় দেশের নদ-নদী, হাওর-বাঁওড়ে সহজলভ্য ছিল। প্রায়ই জেলেদের জালে ধরা পড়ত। সাধারণ মানুষের কাছেও পরিচিত ও জনপ্রিয় মাছ এটি। কিন্তু অপরিকল্পিত ও নির্বিচার নিধন, নদ-নদী ভরাটসহ নানা কারণে এই মাছ বিপন্ন ও বিলুপ্তির পথে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর