গাজীপুরে তরুণের ফাঁকা গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:১৩ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবর (১৮) নামের এক তরুণের ফাঁকা গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা। অস্ত্রের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ওই কিশোর গ্যাংয়ের ওই তরুণকে খোঁজা হচ্ছে।

তেহিম মাতবর শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি বহুতল ভবনের ছাদে ফুলহাতা কালো শার্ট পরা এক তরুণ ডান হাতে একটি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছেন। ভিডিওর পর থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে তাঁর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, তেহিম দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নিয়মিত ঘটে আসছে। গার্মেন্টস কেন্দ্রিক এই এলাকায় দূরদূরান্ত থেকে আসা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে কেউ তেহিমের বিরুদ্ধে মুখ খুলতেন না। তেহিমের গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে সাহস করে নির্যাতনের স্মৃতি তুলে ধরছেন।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী ইসমাইল সাংবাদিকদের বলেন, ‘তেহিম এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। তিনি কাউকে তোয়াক্কা করেন না। তার গুলি ছোড়ার ভিডিও আমি নিজে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষায় তাকে দ্রুত গ্রেপ্তার করা জরুরি।’

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘ভিডিওটি তিন মাস আগে ধারন করা। ঘটনার পরপরই বিষয়টি আমাদের নজরে আসে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে। তাকে পেলে বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। ভিডিওর সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর