‘কব্জিকাটা গ্রুপের’ অন্যতম সদস্য টুন্ডা বাবু গ্রেপ্তার

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:৪৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। গতকাল বুধবার বিকেলে র‍্যাব-২ ও ৬ এর বিশেষ অভিযানে নড়াইল জেলার লোহাগড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার।

খালিদুল হক হাওলাদার বলেন, শিশু, মহিলা, বৃদ্ধ সবার ওপর নির্বিচারে চাপাতি চালাতেন টুন্ডা বাবু। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হলেও ২ মাস ১০ দিন পর জামিনে বের হয়ে আসেন তিনি।

আলোচিত শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সহকারী হিসেবে টুন্ডা বাবু কাজ করতেন বলে জানান খালিদুল হক হাওলাদার। আনোয়ার গ্রেপ্তার হওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী রাজত্ব চালায় টুন্ডা বাবু। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ২টি ডাকাতি, ২টি মাদক ও ২টি দস্যুতার মামলা রয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর