গাজীপুরে পৃথক স্থানে মিলল দিনমজুরসহ দুজনের মরদেহ 

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৪৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।

নিহতদের একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘আজ সকালে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে বগাবাড়ি বিলে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীর বিকৃত হয়ে গেছে, তার পরনে কোনো কাপড় ছিল না। মরদেহের পরিচয় শনাক্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, একই উপজেলার মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি ডোবা থেকে জাকির হোসেন নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত জাকির হোসেন উপজেলার ঠেঙ্গারবান এলাকার সমেজ উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ–পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘আজ ভোরে দিনমজুর জাকির হোসেন কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। পরে মধ্যপাড়া কামরাঙ্গীচালা এলাকার একটি জমির পাশের ডোবার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর