টাঙ্গাইলে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৫:২১ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি মাদরাসার ১১ বছরে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মামলায় শিক্ষক ওয়ালী উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদরাসা শিক্ষক ওয়ালী উল্লাহ পাবনার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামের বাসিন্দা।

অভিযোগ থেকে জানা যায়, নির্যাতনের শিকার ওই ছাত্রকে নানা কাজের অজুহাতে শিক্ষক ওয়ালী উল্লাহ গভীর রাতে তাঁর কক্ষে নিয়ে যেতেন। এ ছাড়া একাধিকবার তাঁর কক্ষে ডেকে নিয়ে নানা যৌন নির্যাতনমূলক কাজে বাধ্য করতেন।

গত ২৪ জুলাই শিশুকে যৌন নির্যাতন করেন শিক্ষক ওয়ালী উল্লাহ। বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে ঘটনাটি প্রকাশ পায়। প্রথমে ধামাচাপা দিতে চাইলেও স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তি চেয়ে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পর পুলিশ বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে অভিযুক্ত যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করার পর তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে অভিযুক্ত বিষয়টি শিকার করার পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর