কিশোরগঞ্জের ইটনায় ইউএনওর বাসভবনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম

খেলার মাঠে বিধি-নিষেধ আরোপ করায় কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ আজ বৃহস্পতিবার সকালে আব্দুর নূর (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে দুপুরেই আদালতে সোপর্দ করে। পরে, আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আব্দুর নূর ইটনা সদরের বড়হাটি গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিদিনই স্থানীয় কিছু লোকজন জুয়ার মাধ্যমে বিভিন্ন খেলাধুলা পরিচালনা করছিলেন। এমন অভিযোগ পেয়ে ওই মাঠে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলাধুলার বিষয়ে কিছু বিধিনিষেধ জারি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় শতাধিক উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত ঐক্যবদ্ধ হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল বুধবার সন্ধ্যায় আমার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। এসময় বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দিতে চাইলে আনিস মিয়া নামে একজন এসআইসহ কয়েকজন পুলিশ ও আনসার সদস্য আহত হন। ওই সময় আমি বাসার বাইরে একটি ইউনিয়নে অনুষ্ঠানে ছিলাম। বিষয়টি হামলাকারীরা নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বাসায় আমার স্ত্রী ও সন্তান ছিল। তারা ভয়ে আতঙ্কিত হয়ে আমাকে ফোন করে। আমি এসে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করি। পরে রাতেই আহত একজন আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় একটি মামলা দায়ের করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, গতকাল রাতে ৪২ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে ইউএনওর বাসভবনে কর্মরত একজন আনসার সদস্য থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলমান।

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর