প্রশাসন এক লাখ টাকার লোভও সামলাতে পারে না: বিএনপি নেতা জিন্নাহ

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৭:১৩ পিএম

প্রশাসন এক লাখ টাকার লোভও সামলাতে পারে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। মানিকগঞ্জের ঘিওর‌ উপজেলার শ্রীধর নগরে অবৈধ ড্রেজার বন্ধ ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে গতকাল সোমবার দুপুরে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মতবিনিময় সভায় বিএনপির এই নেতা বলেন, ‘মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং প্রত্যেক উপজেলা প্রশাসনরা এমন দুই নম্বর যে তারা এক লাখ টাকার লোভও সামলাতে পারে না। তারা আমাদের যৌক্তিক আহ্বানকে ওভারলক করে টেবিলে বসে উইথআউট টেন্ডার ছাড়া বালু মহলের ঠিকাদার নিয়োগ করেছে।’

তিনি বলেন, ‘গতবার এই বালু মহল ইজারা দেওয়ার কারণে শত-শত পরিবার ভাঙনের শিকার হয়েছে। সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সীমানার বাইরে বালু কাটার কারণে পার্শ্ববর্তী এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। দুষ্টু লোকের চক্রান্তে সরকারি কোষাগারে এটিকে বালু মহাল বানিয়ে রেখেছে।’

জিন্নাহ কবির বলেন, ‘জনগণের স্রোতের বাহিরে কোনো শক্তি নাই। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন- জনগণের পাশে থাকবেন, জনগণকে পাশে রাখবেন। আপনারা গ্রামবাসী একত্রিত হয়ে মানববন্ধন করে আপনাদের দাবি জানিয়েছেন তারপরেও কীভাবে, কোনো সাহসে দুষ্টুচক্র এখানে ড্রেজার রেখেছে।’ 

তিনি আরও বলেন, ‘অভিযোগ হয়েছে পুলিশ এসে নিয়মতান্ত্রিকভাবে ঘটনা দেখে যাবে। আমার কথায় কোনো মামলা হয় নাই। আপনারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করবেন, আমি আপনাদের পাশে আছি। এরপরেও যদি তারা সীমানার বাহিরে এসে বালু কাটে তাহলে তাদের বালু মহলে জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।’

এ সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনিসহ স্থানীয় গ্রামবাসীরা অবস্থিত ছিলেন।

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগম নামের এক নারীকে হত্যার দায়ে তার দুলাভাই (বোনের স্বামী) সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা...
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুলু মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়।
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর