অনুসন্ধানী প্রতিবেদনে আবারও সেরা তালাশের নাজমুল সাঈদ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

সেরা অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ‘বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড’ পেলেন ইনডিপেনডেন্ট টেলিভিশেনর অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ। অনলাইন, পত্রিকা ও টেলিভিশনের 'অনুসন্ধান' ক্যাটাগরিতে এ বছর 'বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড-২০২৫' অর্জন করেছেন তিনি। 

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ' আয়োজিত অনুষ্ঠানে নাজমুল সাঈদের হাতে পুরষ্কার তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

উত্তর সিটি করপোরেশনের পরিছন্নকর্মীদেরকে নির্ধারিত বেতনের চেয়ে কম দিয়ে, বছরের পর বছর ঠকিয়ে নিজেদের আখের গুছিয়ে আসছিল ইজারাদাররা। অর্ধেক কর্মী দিয়ে কাজ করিয়ে পুরো টাকা আত্মসাৎ করার ডিজিটাল জালিয়াতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেন নাজমুল সাঈদ, যার স্বীকৃতিস্বরুপ পেলেন এই সম্মাননা।

উল্লেখ্য, নাজমুল সাঈদ এর আগে 'বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড-২০২৪' পুরষ্কারও অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এবং ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননাও পেয়েছেন তিনি। 

বেস্ট আরবান রিপোর্টিং আওয়ার্ড-২০২৫ পুরষ্কার হাতে তালাশ-এর সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ। কাজের স্বীকৃতি হিসেবে নাজমুল সাঈদ টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ , ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪, প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার-২০১৮, আহ্ছানীয়া মিশন মাদকবিরোধী পুরস্কার-২০২০ অর্জন করেছেন। এছাড়া ২০২৪ সালের মিনা মিডিয়া অ্যাওয়ার্ডেও সেরা ৫-এ ছিলেন তিনি।

ছাত্র অবস্থায় মেহেরপুরে সাংবাদিকতার সাথে যুক্ত হন নাজমুল সাঈদ ৷ উচ্চ শিক্ষার পাশাপাশি ঢাকায় যুক্ত থাকেন সাংবাদিকতায়। বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন তিনি। 

এর আগে সাংবাদিক হিসেবে নাজমুল সাঈদ কাজ করেছেন আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন ও যমুনা টেলিভিশনে। 

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর