জাকসু নির্বাচন: ভোট গণনা শেষ, ফলের অপেক্ষা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ভোট গণনা অবশেষে শেষ হয়েছে। দুপুর আড়াইটার দিকে ২১টি হলের সবগুলোর ভোট গণনা শেষ হয়। তবে ফলাফলের জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। শনিবার জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা। আর আজ শনিবার বেলা আড়াইটার পরে শেষ হলো ভোট গণনা। প্রায় ৪০ ঘণ্টা সময় লাগল ভোট গণনায়। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা করা হয়।

এরা আগে, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘গণনার কাজের পরে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি আছে। সেখানে সময় লাগবে। আনুমানিক সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণা করা হতে পারে।’ 

এদিকে, জাকসু নির্বাচনের কারণে রোববার সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। এর আগে, শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহারের বদলে হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে একঘণ্টা ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও গণনা শুরু হয়। 

এদিকে, রাতে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। নির্বাচনের ফলাফল প্রকাশের দেরির কারণ হিসেবে কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরইমধ্য নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেলসহ ৫টি প্যানেলের প্রার্থীরা। গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোটগ্রহণ হয়।

ভোটগ্রহণের চল্লিশ ঘণ্টা পরও ফল ঘোষণা না করায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দুষছেন শিক্ষার্থীরা।

আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে...
আন্দোলন-বিক্ষোভের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম। আজ সোমবার সকাল ৯টার দিকে উপাচার্য ভবনের তালা ভেঙে ভেতরে...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর