গাজীপুর, সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় চলছে উৎপাদন

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং ছুটি শেষে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে এসব এলাকার কারখানাগুলোতে স্বাভাবিক দিনের মতো শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং ছুটি শেষে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে এসব এলাকার কারখানাগুলোতে স্বাভাবিক দিনের মতো শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার সকাল থেকে  দলে দলে কর্মস্থলে ফিরেতে দেখা যায় গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকদের। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও চালু হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গাজীপুরের প্রায় সব কারখানা খোলা রয়েছে। সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকেরা। তার নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করেন। ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কোথাও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে গাজীপুরের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে। সকাল থেকে কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: ইনডিপেনডেন্ট এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় সব পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। তবে চলমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এখনো ১৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ জানায়, চলমান শ্রমিক অসন্তোষের জেরে অনির্দিষ্টকালের জন্য ১২টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে আরও অন্তত ৩টি কারখানায়। এর বাহিরে সকাল থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় সব পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।

তবে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা এড়াতে কারখানাগুলোর সামনে এবং শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার...
আন্দোলনের নামে সহিংসতা রোধ ও  শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোগড়া বাইপাস...
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে তিন কারখানায় সাধারণ ছুটি ও অর্ধশতাধিক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শনিবার বেশির ভাগ কারখানায়...
গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও...
আইনশৃঙ্খলা বাহিনীতে সম্পূর্ণ আস্থা ফিরে এসেছে। সবাই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। যে কোনো সহিংসতা মোকাবিলায় সকল বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
কিং’র এই গানে কারিনাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে—একটিতে লাল রঙের ডিপ-নেক পোশাকে তিনি দারুণ মোহময়ী, আর অন্যটিতে কালো পোশাক ও টুপিতে বেশ স্টাইলিশ। অন্যদিকে, ধূসর চুলের লুকে বরাবরের মতোই নজর কেড়েছেন...
দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতেছে চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’। অন্যদিকে সেরা প্রামাণ্যচিত্র ও আন্তর্জাতিক...
নয় দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখর ছিল কাতারের দোহা। চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও নানা সাংস্কৃতিক আয়োজন শেষে পর্দা নামল দোহা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর