আশুলিয়া-সাভারে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা

আজও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শিল্পাঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

আজও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শিল্পাঞ্চল জুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকাল থেকে স্বাভাবিক দিনের মতো পোশাকশ্রমিকেরা তাদের কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।

ওসি জানান, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি চক্র কাজ করছে। পুলিশ এরই মধ্যে ১১টি মামলা দায়ের করেছে। সেসব মামলায় বেশ কয়েক জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নরসিংহপুর এলাকার একটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছে বলে জানা গেছে।

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ১০০ ফিট এলাকায় ভাটারা থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
টানা কয়েকদিন শ্রমিকদের বিক্ষোভ ও সরকারি ছুটির পর আজ খুলেছে বেশির ভাগ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন কারখানা শ্রমিকেরা।
পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা ও এর আশপাশে দুই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার বিজিবির এক প্রেস...
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দুইটি এবং মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এগুলো নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে...
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের...
এক বছর পূর্ণ করেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। ২০২৫ সালে বৈদ্যুতিক পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টির বেশি পণ্য...
‎ডিআরইউ ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এ রোমাঞ্চকর ম্যাচে দ্য ডেইলি স্টারকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর