জাকসুতে নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

অতিথি পাখি মারলে বিচার হতো, কিন্তু শিবির মারলে হতো না- এমন এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানিয়ে গতকাল শনিবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অতিথি পাখি মারলে বিচার হতো, কিন্তু শিবির মারলে হতো না- এমন এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে, নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সংগ্রামের ফসল এই নির্বাচন। আর সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন- আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ।’

এস এম ফরহাদ বলেন, ‘জাকসুতে ছাত্রশিবিরের প্যানেল অধিকাংশ পদে জয় পেয়েছে। এটা প্রমাণ করে, তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পেরেছে। একইসাথে ভিপি, সমাজসেবা সম্পাদকসহ আরও কিছু পদে অন্য প্যানেলের প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন। ছাত্রশিবিরের ভিপি প্রার্থী পরাজিত হয়েও বিজয়ীকে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন- এই দৃশ্য ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতির জন্য উৎকৃষ্ট ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।’

ডাকসু জিএস আরও লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া- সেই স্বপ্ন বাস্তবায়নে জাহাঙ্গীরনগরের প্রতিটি শিক্ষার্থী ও তাঁদের প্রতিনিধিরা জুলাই বিপ্লবের মতোই আমাদের সহযোদ্ধা হবেন, এই আশাবাদ।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর