কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, আটক ১

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

ঢাকার ধামরাই থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ছোট চন্দ্রাইল থেকে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ জানায়, উজ্জ্বল মিয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছেন এমন সংবাদে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। এ সময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ মঙ্গলবার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। প্রতারণার সঙ্গে আরেও কেউ জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় আনা হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর