কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ২০

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেছে। এসময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে সদর উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ডাউকিয়া এরাকায় এ দুর্ঘটনা হয়। ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন।

খবর পেয়ে সন্ধ্যার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসটি উদ্ধার জন্য ঘটনাস্থলে যায়। রাত ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ শুরু করে তারা।

এর আগে, ঘটনার পরপরই এলাকার লোকজন বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। পরে, আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এমকে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ আসছিল। এতে অন্তত ৪৫ জন যাত্রী ছিল। বাসটি কিশোরগঞ্জ সদর উপজেলার ডাউকিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ২০ যাত্রী কমবেশি আহত হয়েছে।’

ওসি আরও বলেন, ‘বাসটির বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে ধারণা করছি।’ 

কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর