পুলিশের লাঠিপেটায় ৩ শিক্ষক আহত

জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিচার্জে আহত তিন শিক্ষককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় তিনজন শিক্ষক আহত হয়েছেন। রোববার বিকেলে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শিক্ষকরা হলেন মো. শফিকুল ইসলাম কাজল (৪০), গণপতি হাওলাদার (৩২) এবং আক্কাস আলী (৫৫)।

এর মধ্যে শফিকুল ইসলাম কাজল মাথায় আঘাত পেয়েছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। গণপতি হাওলাদার বাম পায়ে আঘাত পেয়েছেন; তিনি এসেছিলেন পিরোজপুর থেকে। আক্কাস আলী আঘাত পেয়েছেন ডান পায়ে; তাঁর বাড়ি চাঁদপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “বিকেলে ওই শিক্ষকদের আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।”

এর আগে, জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। পরে তাদের ওপর জলকামানও নিক্ষেপ করা হয়। একই সময়ে সেখানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়।

শিক্ষকদের কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি বলেন, “দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। দাবি মেনে নিতে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রজ্ঞাপন না হলে রাতেও সড়কে অবস্থান করবে শিক্ষকেরা।”

তিনি আরও জানান, মঙ্গলবার থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি স্কুলের অফিসকক্ষে এক শিক্ষক দম্পতির মারামারির ঘটনায় ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর