প্রেসক্লাবে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ। আজ রোববার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে। পরে জলকামানও নিক্ষেপ করা হয়। একই সময়ে সেখানে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়।

জলকামান ও সাউন্ড গ্রেনেডে শিক্ষকেরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ অ্যাকশনে নামে। শিক্ষকদের ওপর লাঠিচার্জ করা হয়। তবে শিক্ষকরা দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন।

এর আগে, দুপুরে প্রেসক্লাবে সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। 

আজ রোববার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষক ও কর্মচারীরা। এতে প্রেসক্লাবের সামনে যান চলাচল ব্যহত হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করন প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানান, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। দাবি মেনে নিতে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রাতেও সড়কে অবস্থান করবে শিক্ষকেরা। লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তাঁরা। 

এছাড়া, মঙ্গলবার থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিরও ঘোষণা দিয়েছে বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করন প্রত্যাশী জোট।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর