শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের নির্দিষ্ট রোডম্যাপের দাবিতে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির নির্দিষ্ট রোডম্যাপের দাবিতে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সোমবার সকাল ১১টার পর থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানান, তারা কোনো প্রতিনিধি, শিক্ষা উপদেষ্টা বা অন্য কারো কাছে যাবে না, বরং কর্তৃপক্ষকেই শিক্ষার্থীদের কাছে আসতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় শিক্ষার্থীরা নেবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে পুলিশ।

এর আগে সকালে সাত কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা করে শিক্ষা ভবনের সামনে জড়ো হন।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের জন্য সম্প্রতি একটি খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, সাতটি কলেজকে চারটি স্কুলে ভাগ করা হবে। এর মধ্যে— সায়েন্স স্কুলে থাকবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ; আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলে থাকবে সরকারি বাংলা কলেজ; বিজনেস স্কুলে থাকবে সরকারি তিতুমীর কলেজ; আর ল অ্যান্ড জাস্টিস স্কুলে অন্তর্ভুক্ত হবে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

এখনো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। গতকাল সোমবার থেকে টানা অবরুদ্ধ থাকায় তার সঙ্গে থাকা বেশ কয়েকজন অসুস্থ হয়ে...
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর