চলচ্চিত্রে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন এইচ আর হাবিব 

এইচ আর হাবিব বলেন,  কাজে অবদানের সকল স্বীকৃতি কর্মক্ষেত্রে কর্মীকে উদ্দীপ্ত করে। আমি একজন চলচ্চিত্র কর্মী, কাজ করে যাওয়াটাই আমার লক্ষ্য। আরও দায়িত্ব বাড়ল কাজের ক্ষেত্রে। 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম

সাংস্কৃতিকসহ কয়েকটি বিষয়ে অবদান রাখায় পুরস্কৃত করা হয়েছে পরিচালক ও অভিনেতা এইচ আর হাবিবকে। ২৯ অক্টোবর সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে সমীকরণ সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে তাকে পুরস্কৃত করা হয়।

ডা. রাজিউন সালমা লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা শহীদুল হারুন। প্রধান অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি পদক বিতরণ করেন। 

এইচ আর হাবিব চলচ্চিত্রে অবদানের জন্য পেয়েছেন এবারের সমীকরণ অ্যাওয়ার্ড। কিশোর বয়স থেকেই সাংস্কৃতিক বলয়ে যাত্রা এইচ আর হাবিবের। থিয়েটার থেকে টেলিভিশন নাটক হয়ে আসেন চলচ্চিত্রে। টেলিভিশনে তার জনপ্রিয় নাটকগুলো অনন্দযাত্রা,মনপবন এবং নিশিপুকুর।

চলচ্চিত্রে তিনি ভিন্নরীতির গল্প নিয়ে তৈরি করেন ছবি রুপগাওয়াল এবং ছিটমহল। নির্মাণ করেন ছিটমহল ছবি। ছবিটি দেশে বিদেশে বেশ প্রসংশিত হয়। বর্তমানে তার নির্মাণাধীন সায়েন্স ফিকশন  চলচ্চিত্র জলকিরণ। যা আগামী বছর মুক্তি পাবে। 

চলচ্চিত্রে অবদানে এই অ্যাওয়ার্ড নিয়ে তার অনুভূতি জানতে চাইলে এইচ আর হাবিব বলেন,  কাজে অবদানের সকল স্বীকৃতি কর্মক্ষেত্রে কর্মীকে উদ্দীপ্ত করে। আমি একজন চলচ্চিত্র কর্মী, কাজ করে যাওয়াটাই আমার লক্ষ্য। আরও দায়িত্ব বাড়ল কাজের ক্ষেত্রে। 

নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্রাহ্মণবাড়িয়া...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ‘আফটার দ্য সাইলেন্স’। অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম সিনেমাটার আয়োজনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত ও...
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়েছেন কাজী মো. আতাউর রহমান (গিলমান)। তিনি জেলার নাসিরনগর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর