শিবচরে ছেলের কোদালের আঘাতে বাবা নিহত 

মাদারীপুরের শিবচরে পারিবারিক বিরোধের জেরে ছেলের কোদালের আঘাতে নিহত হয়েছেন মতি মিয়া (৬৫)। রাতের বেলা ঘুমন্ত বাবাকে হত্যা করে ছেলে ফারুক মিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে ফারুককে আটক করেছে।

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১২:১২ পিএম

মাদারীপুরের শিবচরে ছেলের কোদালের কোপে মতি মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে ফারুক মিয়াকে (২৭) আটক করেছে শিবচর থানার পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা ছিলেন। কাজের সন্ধানে কয়েক দিন আগে পরিবার নিয়ে মাদারীপুরের শিবচরে এসে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ফারুক তার বাবা মতি মিয়ার সঙ্গে ঝগড়া করেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপ মারেন ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে আজ সোমবার ভোরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ছেলে ফারুককে আটক করা হয়।

ওসি রাকিবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর