দুইশ টাকা মুচলেকায় হিরো আলমের জামিন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

সাবেক স্ত্রীর দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জামিন পেয়েছেন। শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান উভয়পক্ষের শুনানি শেষে ২০০ টাকা মুচলেকায় হিরো আলমকে জামিনের আদেশ দেন।

এর আগে দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে হিরো আলমের সাবেক স্ত্রী উল্লেখ করেছেন, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে হিরো আলম রিয়াকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন। পরবর্তীতে গত ২১ জুন, হিরো আলমসহ ১০–১২ জন বেআইনিভাবে বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে। এতে বাদী শরীরে বিভিন্ন জখমের শিকার হন।

ওই ঘটনায় ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর