ভূমিকম্পে বংশালে ভবনের রেলিং ধসে নিহত ৩

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ধসে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ভূমিকম্পের সময় এই ঘটনা ঘটে।

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ধসে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ভূমিকম্পের সময় এই ঘটনা ঘটে।

বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশীষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভূমিকম্পের সময় কসাই টুলির কে পি ঘোষ স্ট্রিটের একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।’

আজ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিপ্তরের তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, যা ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে। 

রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা...
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রোববার প্রবাসী...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
লোডিং...

এলাকার খবর