রাজধানীতে ভূমিকম্পে অন্তত ১৪টি ভবনের ক্ষতি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম

শুক্রবার শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছ। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ১৪টি ভবনের। 

ভূ-কম্পনের স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ডের হলেও দেশের বিভিন্ন এলাকার বহু ভবনে ফাটল দেখা দিয়েছে, কোথাও আবার খসে পড়েছে পলেস্তারা।

রাজধানীর স্বামীবাগ, শনিরআখড়া, বাড্ডা, বনশ্রী, বারিধারাসহ বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রাপ্ত তথ্য বলছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শহরের ১৪টি ভবন। 

রাজধানীতে অপরিকল্পিত নগরায়ন বিষয়ে বহু বছর ধরে সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। তবুও থামেনি নিয়মনীতি না মেনে ভবন নির্মাণ। এসব স্থাপনা কতটা ভঙ্গুর হতে পারে, তার কিছু নমুনা দেখা গেছে শুক্রবারের ভূমিকম্পে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঠিক পরেই নরসিংদীর মাধবদীতে। এ কারণে কম্পনের তীব্রতা বেশ ভালোভাবেই টের পেয়েছে রাজধানীবাসী। নগরীর বহু ভবনে টাইলস খুলে পড়েছে, দেখা দিয়েছে ফাটল। এমনকি ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে।

গত তিন দশকে এমন ভূমিকম্পের সাক্ষী হয়নি ঢাকার বাসিন্দারা। ভূকম্পের পর অবশ্য টনক নড়েছে অনেকের। নীতি মেনে স্থাপনা নির্মাণে বাধ্য করতে, কঠোর হওয়া ছাড়া উপায় দেখছেন না তারা।

শুধু রাজধানী নয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে মাটিতে দেখা গেছে ফাটল। এছাড়া দেয়াল ধসে পড়ার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে এখনও পর্যন্ত সারা দেশে ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক’শ জন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর