সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো: বদিউল আলম মজুমদার

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ ভোট নিয়ে সরকারের যে প্রচার প্রচারণা চালানোর কথা সেটি বর্তমান অন্তর্বর্তী সরকার করেনি বলে অভিযোগ তুলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো।’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ ভোট নিয়ে সরকারের যে প্রচার প্রচারণা চালানোর কথা সেটি বর্তমান অন্তর্বর্তী সরকার করেনি বলে অভিযোগ তুলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো।’

শনিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্য সুজন সম্পাদক বলেন, ‘তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার জন্য আমি আদালতে গিয়েছি। পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে আমি আদালতে গিয়েছি এবং এটি ফিরে এসেছে। পঞ্চদশ সংশোধীর রায় হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। দুর্ভাগ্য বশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে এটির শুনানির তারিখ পড়েছে। তখন আশা করি তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে।’

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘‘এই যে কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে আপনাদের আমাদের সকল নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে। আটচল্লিশটা বিষয়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি প্যাকেজে ‘হ্যাঁ’ ‘না’ ভোটের মাধ্যমে গণভোট হবে। ‘হ্যাঁ’ ভোট মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে, মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো। এই জগদ্বল পাথর সরানো বড় দুরূহ। আশা করি তারা প্রচার প্রচারণা চালাবে। আমরা সুজনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি, শিগ্‌গিরই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালাব। মানুষ যেন জেনে-বুঝে ভোট দিতে পারে। কি কি সংস্কার হবে, এই সংস্কারের মাধ্যমে কি সুফল বয়ে নিয়ে আসবে।’’

এ সময় সুজন নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন– নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেয়ীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত...
রাড্ডা ক্লিনিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলার অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে জড়িতদের রাজনৈতিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। হামলা-ভাঙচুরের ঘটনায়...
দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি...
সংবিধানে যে সব মৌলিক সংশোধন আসবে সেসবের জন্য গণভোট হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সংবিধান সংশোধন বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি। বলেন, সংশোধনী...
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উঠে আসে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থনীতি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি ইস্যু। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেরাতলী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বসেছিল একদিনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্প। স্থানীয় যুব সংগঠন কেবিকে যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এই ক্যাম্প।...
সৌন্দর্যশিল্প খাতের ৯৯ জন উদ্যোক্তার উঠে আসার গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‘চলো এগিয়ে যাই’ বই। সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর