শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩ 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহন বেপারী (৩২) বিলাসপুর ইউনিয়নের সাতঘরিয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন খেতে সোহান বেপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের আঘাতে সাগর বেপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।’

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর