মিরপুরে লাইনে লিকেজ হওয়ায় কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ চলছে: তিতাস

মিরপুর রোডে গ্যাসলাইনের ভালভ লিকেজের কারণে ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ চলছে। দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস।

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

গ্যাসের স্বল্পচাপের কারণে কয়েকদিন ধরেই চরম ভোগান্তিতে রাজধানীবাসী। এরই মধ্যে মিরপুরে গ্যাসলাইনে লিকেজ হওয়ায় বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ চলছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোডে গ্যাসলাইনের চার ব্যাসের একটি ভালভ ফেটে লিকেজ দেখা দিয়েছে। ফলে বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করায় সীমিত চাপ রয়েছে। এতে ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় স্বল্পচাপের জন্য দুর্ভোগে বাসিন্দারা।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে লিকেজ মেরামতের কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের আশা করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার ১০ ঘণ্টা আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
নোয়াখালীর সেনবাগ উপজেলায় খনন শেষে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ' খনন শেষে এ গ্যাসে সন্ধান মিলে।  মঙ্গলবার...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের...
পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর