রাজধানীতে সকাল থেকে বাড়ি–গাড়ির গ্যাসের চাপ কম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও সিএনজি স্টেশনগুলোতে আজ বুধবার সকাল থেকে গ্যাসের চাপ কিছুটা কম। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে সরবরাহে।

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৮০ ঘণ্টা বন্ধ থাকবে এটি।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এ সময়ে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে, ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। রক্ষণাবেক্ষণ শেষে টার্মিনালটি আবার চালু হলে স্বাভাবিক হবে এলএনজি সরবরাহ।

এদিকে রাজধানীর সিএনজি স্টেশেনগুলোতে গ্যাসের চাপ কম থাকলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চালকরা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই ভবনে আগুন লাগে। তবে এ...
রাজধানীর ধানমন্ডিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওই আগুনের সূত্রপাত। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির...
নতুন নিয়মে ১১ জনের পরিবর্তে এক দলে আটজন করে ফুটবলার, থ্রো ইনের বদলে কিক-ইন সহ আরও বেশ কয়েকটি পরিবর্তন পরীক্ষামূলকভাবে যাচাই করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে তেহরান খুশি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার রাজধানীতে তিনি এ কথা জানান।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকার সভার, গাজীপুর ও নারাণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর