ছাত্রলীগ নেতার ধাক্কায় আহত সখিপুর থানার ওসি

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গিয়ে আহত হয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। শনিবার বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গিয়ে আহত হয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন। শনিবার বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

আতিকুর রহমান সোমেল সরদার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সখিপুর থানার সভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গিয়ে তাঁর ধাক্কায় আহত হয়েছেন সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন। ধাক্কার তোরে মাটিতে লুটিয়ে পরেন ওসি। এ সময় তার বাম হাতের একটি আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়। পরে ছাত্রলীগ নেতা সোমেল পালিয়ে যান। এদিকে নখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওসি ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সোমেলকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু বলেন, ‘তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রোগীকে চিকিৎসা প্রদান করেছি।’

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহত নাজিম উদ্দিন বলেন, ‘সামনে নির্বাচন এ জন্য খোলা তেল যারা বিক্রি করেন, তারা যেন এ সময় খোলা তেল বিক্রি না করেন তাই তাদের সতর্ক করতে সখিপুর বাজারে যাই। পরে সংবাদ পেলাম সখিপুর থানা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদার বাজারে আছেন। অপারেশন ডেভিল হান্ট বিশেষ অভিযান যেহেতু চলামান তাই তাকে আটক করতে যাই আমরা। তখন দেখি সে একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। পরে সেখানে গিয়ে তাঁর নাম ও দলীয় পদের কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালান। এসময় আমি ছিটকে পড়ে গিয়ে আঘাত পাই। তাঁর জ্যাকেটে আমার নখ লেগে নকটি ক্ষতিগ্রস্ত হয়।’

শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমাদের ওসি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা দুষ্কৃতকারীকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর