দূষিত বাতাসের শহর

লাহোর এক, ঢাকা দুই আর দিল্লি তিন নম্বরে...

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ দুই নম্বরে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুসারে, সকাল ১০টায় ঢাকার স্কোর ২৯৬। তালিকার শীর্ষ আছে পাকিস্তানের লাহোর। আর তৃতীয় অবস্থানে আছে ভারতের নয়াদিল্লি। এ দুই শহরের স্কোর ৩২৪ ও ২৯৩।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ দুই নম্বরে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুসারে, সকাল ১০টায় ঢাকার স্কোর ২৯৬। তালিকার শীর্ষ আছে পাকিস্তানের লাহোর। আর তৃতীয় অবস্থানে আছে ভারতের নয়াদিল্লি। এ দুই শহরের স্কোর ৩২৪ ও ২৯৩।

ঢাকার বাতাস এখন যে অবস্থায় আছে, সে পরিস্থিতিকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। সাধারণত স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এর ওপর স্কোর উঠলে পর্যায়ক্রমে অস্বাস্থ্যকর, দুর্যোগপূর্ণ বলা হয়।

১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। বায়ুদূষণজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত ঢাকা। সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে।

বেশ কিছুদিন ধরেই ঢাকার বাতাসের মান খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কোনো কোনো দিন তালিকায় শীর্ষ আসছে এ শহর। তবে হঠাৎ পরিস্থিতির উন্নতিও দেখা যায়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আসছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর